1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

৭ টাকায় চিকিৎসার ব্যবস্থা করেছি : জাফরুল্লাহ

অনলাইন ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৪৬২ বার দেখা হয়েছে

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজকের বাংলাদেশ আপনারা বাঁচিয়ে রেখেছেন। আপনাদের পরিশ্রমে, আপনাদের কষ্টে আমরা শার্ট-প্যান্ট পরি, গাড়ি-ঘোড়ায় চড়ি। আমরা আপনাদের শিশুদের সুস্থতা চাই।’ শ্রমজীবী মানুষের জন্য গণস্বাস্থ্য হাসপাতালে বিশেষ গণস্বাস্থ্য বীমা করা হয়েছে বলেও তিনি জানান। বলেন, ‘সাত টাকা খরচ করে আপনাদের সব চিকিৎসার ব্যবস্থা করা হবে।’

গণস্বাস্থ্যের ট্রাস্টি আরও বলেন, ‘আপনাদের কারও যদি অসুখ হয় তাহলে পুরো মাসের সঞ্চয় শেষ হয় যায়। সে জন্য আমরা স্বাস্থ্য বীমা করেছি। মাসে ২০০ টাকা, অর্থাৎ দিনে সাত টাকা। এই টাকা দিয়ে ডাক্তারের চিকিৎসা পাবেন, অস্থায়ী ওষুধ পাবেন, হাসপাতালে ভর্তি হলে পয়সা (টাকা) লাগবে না। আপনাদের সন্তানদের সুন্নতে খতনা করাতে টাকা লাগবে না। গর্ভবতী মায়েদের টাকা ছাড়াই প্রসব করিয়ে দেব। আপনাদের পান খাওয়া বন্ধ করতে হবে। বিড়ি-সিগারেট খাওয়া বন্ধ করতে হবে। এটা শরীরের জন্য ক্ষতিকর। এই টাকা দিয়ে আপনার সন্তানদের পড়াশোনা করাবেন।’

এ সময় শ্রমজীবী মানুষের সন্তানরা প্রাইমারি স্কুল ও কলেজের লেখাপড়া শেষ করলে তাদের বিশ্ববিদ্যালয়ে অল্প খরচে লেখাপড়ার সুযোগ করে দেবেন বলেও জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ ৫০০ পরিবারের মধ্যে মা ও শিশুদের বিশেষ পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য ভ্রাম্যমাণ হাসপাতালের সমন্বয়ক অধ্যাপক ডা. শওকত আরমান, গণস্বাস্থ্য নগর হাসপাতালের পরিচালক ডা. বদরুল হক, সমন্বয়কারী স্থানীয় সমাজসেবক মোজাম্মেল হক মাস্টার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com