1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বগুড়ায় পথের দিশার উদ্যোগে বস্তির শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক বিতরন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৭৫ বার দেখা হয়েছে

মোস্তফা আল মাসুদ, বগুড়া প্রতিনিধি : আজ শনিবার সকালে পথের দিশা ভাসমান স্কুলের উদ্যোগে বগুড়া রেল স্টেশন বস্তির (হাড্ডিপট্রি) সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক বিতরন করা হয়। পথের দিশা ভাসমান স্কুলের সভাপতি মহররম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির জননেতা অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পথের দিশা ভাসমান স্কুলের সাধারন সম্পাদক শামীম আহম্মেদ, পরিচালক মোস্তফা মোঘল প্রমূখ। অনুষ্ঠানে ৫০ জন সুবিধা বঞ্চিত শিশুকে ঈদুল ফিতর উপলক্ষ্যে নতুন জামা উপহার দেওয়া হয়।

প্রধান অতিথি বলেন, সমাজের ধনী-গরীব সবার মাঝে ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়ার যে আনন্দ তা অন্যকোন কাজে পাওয়া সম্ভব নয়। পথের দিশা ভাসমান স্কুল বস্তির সুবিধা বঞ্চিত শিশুদের জন্য যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসার যোগ্য। এভাবে সমাজের বিত্তবানরা এগিয়ে এলে পিছিয়ে পড়া মানুষগুলো ঈদের আনন্দ উপভোগ করতে পারবে।

তিনি সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি উদাত্ব আহ্বান জানান।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে পথের দিশা ভাসমান স্কুল রেল স্টেশন বস্তির সুবিধা বঞ্চিত ছেলে-মেয়েদের মাঝে বিনামূল্যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে।
প্রতি বছর ঈদুল ফিতরে নতুন পোষাক, ঈদসামগ্রী বিতরনের পাশাপাশি সারাবছর সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com