1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

রাঙামাটিতে ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করে পালাল স্বামী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২০৭ বার দেখা হয়েছে

বিজয় ধর, রাঙামাটি : রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার মহসিন কলোনিতে ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করে পালিয়েছে স্বামী। মর্মান্তিক এ হত্যাকাণ্ডটি ঘটে শুক্রবার দিবাগত রাতে। ত‌বে এখনও পর্যন্ত নিহ‌তের পরিচয় মে‌লে‌নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১ এপ্রিল এক দম্পতি পরিচয়ে তারা ওই বাসাটি তিন হাজার টাকায় মাসিক ভাড়ায় নেয় এবং এক হাজার টাকা অগ্রিম পরিশোধ করে। পরদিন থেকেই ঘরটি তালাবদ্ধ অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

৪ এপ্রিল রাতে ঘর থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে এলাকাবাসীর সন্দেহ হয় এবং তারা থানায় খবর দেন। পরে রাত তিনটার দিকে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে ঘরে ঢুকে মেঝেতে পড়ে থাকা কাপড় দিয়ে ঢেকে রাখা এক নারীর পচাগলা মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত নারীর গলায় গামছা প্যাঁচানো ছিল, যা দেখে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে, পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও উদ্ধার করা একটি জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে হত্যাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com