1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

জনগণ দ্রুত সময়ে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়- আমিনুল হক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৯৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের জনগণ দ্রুত সময়ের ভিতরে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

আজ শনিবার দুপুরে (০৫ এপ্রিল) দুপুরে রাজধানী পল্লবীর কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন,আমরা আশা করি আগামী ডিসেম্বরের ভিতরেই বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে।সেই নির্বাচনে দেশের নতুন এবং পুরাতন ভোটার সকলেই ভোট দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।

এসময় আমিনুল হক বলেন, গত ১৫ বছরে স্বৈরাচার আওয়ামী সরকারের সময়ে কেউ ভোট দিতে পারে নাই। ঐ সময়ে যারা ভোটার হয়েছিল, তারাও ভোট দিতে পারেনি। মানুষ ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে।

তিনি বলেন,যারা ভোটার হতে এসেছেন। নতুন ইয়ং ভোটারদের সাথে কথা বলে তাদের মধ্যে ভোট দেয়ার যে আগ্রহ দেখলাম।সর্বোপরি ভোটাররা ভোট দিতে চায়। তাদের যে অধিকার,সেই অধিকার তারা প্রয়োগ করতে চায়।

এসময় তিনি আরও বলেন,নাগরিক হিসেবে আমাদের যে করণীয় আছে,সেই দিক থেকে আমরা সার্বিক ভাবে নির্বাচন কমিশনের কর্মকর্তাদেরকে সহযোগিতা করছি। পাশাপাশি যারা ভোটার হতে এসেছে তাদেরকেও আমরা সহযোগিতা করছি।

নতুন ভোটারদের প্রতি শুভকামনা ও শুভেচ্ছা জানিয়ে আমিনুল হক বলেন, ভোটার হওয়া হচ্ছে একজন নাগরিকের অধিকার। নাগরিকের সেই অধিকার অবশ্যই তাকে প্রয়োগ করতে দিতে হবে।

তিনি বলেন, আওয়ামী স্বৈরাচার সরকারের সময়ে গত ১৫ বছরে যেভাবে তারা ভোটারবিহীন নির্বাচন করে নিজেরা নিজেদের ক্ষমতাকে ধরে রাখার জন্য রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে জোর করে ক্ষমতায় মসনদে বসেছিল। কারন তাদের এদেশের জনগণের ভোটের দরকার ছিল না। জনগণকে তারা নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল।

বিএনপির এই নেতা বলেন, আমরা আশা করছি আগামী ডিসেম্বরে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ যারা ভোটার হয়েছেন,তারা সকলেই তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারবে। জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবে।

এসময় তার সঙ্গে ছিলেন,ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,মাহাবুব আলম মন্টু প্রমুখ। মোঃ জাকির হোসেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com