1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

অস্থায়ীভাবে বাংলাদেশিদের ওপর ওমরাহ, ব্যবসা, ভ্রমণ ও পারিবারিক ভিসা নিষেধাজ্ঞা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৮৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: অস্থায়ীভাবে বাংলাদেশিদের ওপর ওমরাহ, ব্যবসা, ভ্রমণ ও পারিবারিক ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। বাংলাদেশসহ এই তালিকায় আরও ১৩টি দেশ রয়েছে। অর্থাৎ সবমিলিয়ে ১৪টি দেশের মানুষের ওপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি।

এই ভিসা নিষেধাজ্ঞা জুনের মাঝামাঝি সময় পর্যন্ত বিদ্যমান থাকবে। ওই সময় পবিত্র মক্কায় হজ করবেন বিশ্বের লাখ লাখ মুসল্লি।

কেন দেওয়া হলো এই নিষেধাজ্ঞা
পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে এ দেশগুলোর কেউ যেন অনুমতি ছাড়া হজ না করতে পারেন সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এসব দেশের যাদের কাছে ওমরাহ ভিসা আছে তারা ১৩ এপ্রিল পর্যন্ত সৌদিতে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

তারা জানিয়েছে, অনেকে এর আগে ওমরাহ ও ভ্রমণ ভিসা নিয়ে সৌদিতে এসে বেশি সময় থেকেছেন এবং অনুমতি ছাড়া হজ করার চেষ্টা করেছেন। যেটির কারণে অতিরিক্ত গরমের মধ্যে হজে ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ হয়ে গিয়েছিলেন। ২০২৪ সালের হজে অতিরিক্ত গরমে ১ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়। অনুমতি না থাকায় শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবুতে প্রবেশ করতে না পারায় পানিশূন্য হয়ে তাদের মৃত্যু হয়।

আরেকটি কারণ হলো এসব দেশের অনেক মানুষ ভ্রমণ, ওমরাহ বা ব্যবসায়িক ও পারিবারিক ভিসা নিয়ে সৌদিতে এসে কাজ করার চেষ্টা করেন।

এই ভিসা নিষেধাজ্ঞা নিয়ে এ দেশগুলোকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছে সৌদি। কারণ এরসঙ্গে কূটনীতির কোনো সম্পর্ক নেই। মূলত সাধারণ মুসল্লিরা যেন স্বাচ্ছন্দে হজ করতে পারেন সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী ৪ থেকে ৯ জুন পর্যন্ত সৌদিতে হজের মৌসুম চলবে।

কোন কোন দেশের ওপর দেওয়া হয়েছে এই ভিসা নিষেধাজ্ঞা
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন এবং মরক্কো। সূত্র: এআরওয়াই

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com