1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ময়মনসিংহের ত্রিশালে অনিক হত্যার বিচার দাবিতে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৪২৫ বার দেখা হয়েছে

জুয়েল হোসেন, নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ধলা স্কুল এন্ড কলেজের এইচ এস সি ২০২৫ খ্রি এর পরীক্ষার্থী মেসকাত হোসেন অনিকের (১৮) হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ধলা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও পরিবার সহ সচেতন মহল।মেসকাত হোসেন অনিক ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড দক্ষিণ বালি পাড়া বাগান বাড়ির মোঃ রফিকুল ইসলামের ছেলে। ০৯/০৪/২৫ খ্রি (বুধবার) সকাল ১১ টায় ত্রিশাল – গফরগাঁও রোডের ধলা স্কুল ও কলেজের সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধনে কলেজের শিক্ষার্থী,কলেজ শিক্ষক সহ পরিবারের লোকজন বক্তব্যে বলেন রুবেল, ওয়াসিম,মৃদুল,কাউসার,মাজহারুল সুপ্ত সহ আরো যারা এই নৃশংসতা হত্যাকান্ডে জরিত ছিলো সকলের ফাসি চেয়েছে।
অনিকের পিতা রফিকুল ইসলাম বলেন গত ১৬ মার্চ এ আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে বাজারে গেছিলো। তার পরে আর বাসায় আসে নাই। অনেক খুঁজাখুজির পর ১৮ শে মার্চ নির্জন স্থানীয় পুকুরে মৃত লাশ পাই। তারপর ২১/০৩/২০২৫ খ্রি ৩০২/২০১/৩৪ ধারায় ১৮৬০ প্যানাল কোর্ড ত্রিশাল থানায় মামলা রজু হয়। মামলা নং-২৩।আমি আমার সন্তানের হত্যা কারিদের ফাসি চাই।
এছাড়াও অনিকের মা শিরিনা আক্তার বলেন আমার ছেলেটা অনেক মেধাবী ছিল যারা হত্যাকান্ডে জরিত ছিলো সকলের ফাসি চাই। এছারা কলেজের সিনিয়র শিক্ষক ওয়াসেক আল আজাদ বলেন, অনিক কলেজের অনেক মেধাবী ও ভালো ছাত্র ছিলো। আমরা সকলে অনিক হত্যার বিচার চাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com