1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

অবশেষে জামিন পেলেন সেই দুই শিশুর মা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ২৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দাদির দায়ের করা মামলায় কারাবন্দি মায়ের মুক্তির দাবিতে দুগ্ধপোষ্য সহোদর গালিবকে (২) নিয়ে গত শনিবার সকালে (১৭ জুলাই) বরগুনার রাস্তায় অবস্থান নেয় শিশু আলিফ (১৩)। এরপর ওইদিন বিকেলে মানবিক কারণে রাস্তা থেকে তুলে এ শিশু সহোদরকে নিজ বাসায় আশ্রয় দেন বরগুনার স্থানীয় সাংবাদিক সোহেল হাফিজ।

কিন্তু মায়ের জামিন হওয়ার আগের রাতে (১৮ জুলাই) সোহেল হাফিজের আশ্রয়ে থাকা এই দুই সহোদরকে পৃথক করে বরগুনা জেলা প্রশাসন। সোহেল হাফিজের বাসা থেকে দুগ্ধপোষ্য শিশু গালিবকে পাঠানো হয় বরিশালের আগৈলঝাড়ার ছোটমনি শিশু নিবাসে। আর আলিফকে পাঠানো হয় বরগুনার শেখ রাসেল শিশু কিশোর পুনর্বাসন কেন্দ্রে।

সোমবার (১৯ জুলাই) সকালে কারাবন্দি ওই দুই শিশুর মা আনিতা জামানের জামিন মঞ্জুর করেন বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। পরে বিকেল ৪টার দিকে বরগুনা জেলা কারাগার থেকে কারামুক্ত হন তিনি।

আনিতা জামান যখন কারামুক্ত হন তখন তার দুই শিশু সন্তান বরিশাল ও বরগুনার ভিন্ন দুই কারাগারে বন্দি। এরপর কারামুক্ত হয়েই তিনি বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে দুই শিশু সন্তানকে ফিরে পেতে আকুতি জানান। এরপর রাতে বরিশালে থাকা দুগ্ধপোষ্য শিশু গালিবের সঙ্গে তার মায়ের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন সাংবাদিক সোহেল হাফিজ।

ফোনের ওপারে থাকা শিশু গালিবের আর্তচিৎকারের সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে সব প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে সেই শিশু সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দেয় প্রশাসন।এর আগে বরগুনার শেখ রাসেল শিশু কিশোর পুনর্বাসন কেন্দ্র থেকে গালিবকে ফিরিয়ে দেওয়া হয় তার মা আনিতা জামানের কাছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার সমাজসেবা কর্মকর্তা ও ছোটমনি নিবাসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান্ত বালা। তিনি জানান, আদালতের নির্দেশে গালিবকে তার মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বরগুনা জেলার সদর উপজেলার আয়লা-পাতাকাটা ইউনিয়নের খেজুরতলা গ্রামের বাসিন্দা মনিরুজ্জামান জুয়েলের সঙ্গে তার মা এবং বোনদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। বিরোধের সূত্র ধরে চলতি বছরের ২২ জুন মনিরুজ্জামান জুয়েলের মা আলেয়া বেগমকে মারধর করা হয়েছে অভিযোগ এনে ২৮ জুন থানায় মামলা করেন। মামলায় ছেলে মনিরুজ্জামান, পুত্রবধূ আনিতা জামান ও নাতি আলিফের বিরুদ্ধে মারধরের অভিযোগ আনেন। এ ঘটনায় ১৫ জুলাই আনিতা জামানকে কারাগারে পাঠান আদালত। মঙ্গলবার আদালতের নির্দেশে মায়ের কাছে ফিরে যায় আলিফ-গালিব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com