1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

যানজটে ঘ‌রমুখী মানুষ‌কে ঈদ কর‌তে হ‌চ্ছে মহাসড়‌কে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ২৯১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প‌রিবা‌রের সঙ্গে ঈদের আনন্দ উদযাপন কর‌তে ঘরমুখী মানুষ এখনও যানজ‌টে প‌ড়ে মহাসড়‌কেই র‌য়ে‌ছে। ফ‌লে মহাসড়‌কেই শত শত মানুষকে ঈদ কর‌তে হ‌বে মহাসড়‌কেই।

বুধবার (২১ জুলাই) সকা‌ল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে বঙ্গবন্ধু সেতু থেকে কা‌লিহাতীর পুং‌লি পর্যন্ত ১৩ কি‌লো‌মিটার অং‌শে যানজট র‌য়ে‌ছে।

এর আ‌গে মঙ্গলবার (২০ জুলাই) ভোররাত থে‌কে শুরু হওয়া ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট লে‌গেই ছিল। ওই‌ দিন রাত ২টা পর্যন্ত ৩০ কি‌লো‌মিটার এলাকায় যানজট ছিল। ফ‌লে বুধবার সকাল পর্যন্ত র‌য়ে‌ছে যানজট।

যানজটের কারণে চালক ও যাত্রীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। বিশেষ করে নারী ও শিশুদের ভোগান্তি অনেক বেশি হচ্ছে।

‌সিরাজগঞ্জের বা‌সিন্দা সুরুজ্জামান ও রংপু‌রের আবদুল মোতা‌লেব জানান, মঙ্গলবার দুপুর বা‌ড়ি উ‌দ্দেশে রওনা হ‌য়ে‌ছিলাম। বুধবার সকাল হ‌লেও এখনও এ‌লেঙ্গা পার হ‌তে পা‌রি‌নি। মহাসড়‌কেই ঈদ কর‌তে হ‌বে আটকে পড়া শত শত মানু‌ষের।

এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত জানান, মহাসড়কে ভোর থেকে গাড়ির চাপ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com