1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দল ঘোষণা, নেই ব্রেন্ডন টেলর

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৩০৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: টেস্টে ভরাডুবি আর ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াতে প্রত্যয়ী জিম্বাবুয়ে।

অবশ্য কুড়ি ওভারের খেলায় বাকি দুই সংস্করণের তুলনায় বেশি শক্তিশালী দলটি। সদ্য সমাপ্ত হওয়া পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ লড়াই করেছিল তারা। সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে বিশ্বসেরা দলটিকে একটি ম্যাচে হারিয়েছিল জিম্বাবুয়ে।

তাছাড়া বাংলাদেশের বিপক্ষে হেড টু হেড পরিসংখ্যানে এগিয়ে জিম্বাবুয়ে। সবশেষ ১০ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র তিনটি। পরাজয় ৬টিতে।

তাই আগামীকাল হারারে স্পোটর্স ক্লাবে ফেভারিট হিসেবেই নামবে জিম্বাবুয়ে।

সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।

টেস্ট ও ওয়ানডে সিরিজের অধিনায়ক ব্রেন্ডন টেলরকে বিশ্রাম দিয়েছে তারা। আগস্টের প্রথম দিন থেকে শুরু হতে যাওয়া আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সফরের জন্য টেলরকে বিশ্রামে রেখেছে জিম্বাবুয়ে।

টেলরের বদলে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করবেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা সিকান্দার রাজা। যিনি শেষ ওয়ানডেতে দুর্দান্ত ব্যাট করেছেন।

দলে নতুন মুখ একটিই—তারিসাই মুসাকান্দা।

টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হবে —২২, ২৩ ও ২৪ জুলাই। তিনটি ম্যাচই হারারেতে।

টি-টোয়েন্টি সিরিজের জিম্বাবুয়ে দল:

রায়ান বার্ল, রেগিস চাকাভা, টেন্ডাই চাতারা, লুক জঙ্গুয়ে, তিনাশি কামুনহুকামুয়ে, ওয়েলসি মাধেভেরে, তিদাওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, ব্লেসিং মুজারাবা, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, ডোনাল্ড তিরিপানো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com