1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

দুর্গাপুরে ২৭৮ লিটার চোলাই মদ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৫২ বার দেখা হয়েছে

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি : চোলাই মদের কারখানার সন্ধান পাওয়ার পর,
রাজশাহীর দুর্গাপুরে ২৭৮ লিটার দেশীয় চোলাই মদসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে তাদেরকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারকৃতরা হলেন, দুর্গাপুর উপজেলার কুহাড় গ্রামের রিয়াজুল ইসলামের স্ত্রী জাহানারা বেগম (৪৮) ও তাদের ছেলে সম্রাট (২২)।
এর আগে, মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদার নেতৃত্বে পুলিশের একটি দল কুহাড় শাহাজিপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ওই বাড়ি থেকে ২৭৮ লিটার দেশীয় চোলাই মদ ও বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ উদ্ধার করে মা-ছেলেকে হাতেনাতে আটক করা হয়।

 

ওসি দুরুল হোদা জানান, “দীর্ঘদিন ধরে তারা এলাকায় মদ তৈরির কারবার চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। ৩০/৪/২৫ তারিখ দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।” তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে দুর্গাপুর থানা পুলিশের কঠোর অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

এদিকে থানা পুলিশের এমন সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। সচেতন মহল পুলিশের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com