1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র হাতে ৪ বাংলাদেশি আটক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৭৬ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার জগদল সীমান্ত এলাকার ভারতীয় অংশ থেকে চার বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
আজ বুধবার (৭ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে সীমান্ত পিলার ৩৭৪/১-এস থেকে প্রায় ২০০ গজ ভারতের সীমান্তের ভেতরে এই ঘটনা ঘটে।
আটককৃতরা বেশ কিছুদিন আগে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ জগদল বিওপি সূত্রে জানা যায়, ভারতের ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের একটি টহলদল সীমান্তে টহলের সময় অবৈধভাবে প্রবেশকারী চার বাংলাদেশিকে আটক করে। তাদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, ‘আমরা ইতিমধ্যেই ভারতের বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছি। দুপুরের মধ্যে তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি যাতে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা যায়। তবে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি তারা কোন দেশের নাগরিক। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। পতাকা বৈঠকের পর বিস্তারিত জানা যাবে।’

“ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ’র হাতে ৪ বাংলাদেশি আটক” নিউজের আপডেট
আটক বাংলাদেশিদের নাম পরিচয় বিজিবি সুত্র থেকে জানা গেছে। নাগরিকেরা হলেন রানীশংকৈল উপজেলার জগদল গ্রামের বশির উদ্দিনের ছেলে মো. আলম (৪৫), বালিয়াডাঙ্গী উপজেলার বেলপুকুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে মো. মিস্টার (৩০), একই উপজেলার জিয়াবাড়ী গ্রামের আবদুলের ছেলে মো. হামিদুল (৩০) ও আনসারুল ইসলামের ছেলে মো. শামীম (২৩)।
বিজিবি’র সিও টেলিফোনে বলেন, পতাকা বৈঠক দুপুরে হবার কথা থাকলেও এ আপডেট রিপোর্ট লেখা পর্যন্ত হয়নি। তবে এ ব্যাপারে আলোচনা চলছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com