1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না – আমিনুল হক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৫৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১৭ বছর শেখ হাসিনার শাসনামলে রাষ্ট্রের প্রায় সকল প্রতিষ্ঠানই দলীয়করন করা হয়েছে।তবে এই দলীয়করণে দৃশ্যমান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই ক্রিকেট বোর্ড প্রসঙ্গ টেনে নানা মন্তব্য করেছেন বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

আজ শুক্রবার (০৯ মে) বিকেলে নারায়ণগঞ্জের মাসদাইর পতেঙ্গা মাঠে শহীদ জিয়া স্মৃতি প্রাইস মানি ফুটসাল ফুটবল টুর্নামেন্ট এর ২০২৫ এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন- বাংলাদেশের সাধারণ মানুষের দল বিএনপি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দলীয়করণ থেকে মুক্ত রাখা হবে।প্রতিষ্ঠানগুলো হবে দেশের সর্বসাধারণের।

এ সময় তিনি আরো বলেন স্বৈরাচার হাসিনা অনেক অযোগ্য লোককে দলীয়করণের মাধ্যমে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিল। যার কারণে সে সকল প্রতিষ্ঠানগুলো ব্যাপক দুর্নীতির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিএনপির এই নেতা আরো বলেন – স্বৈরাচারের সাথে আঁতাত করে একটি মহল ক্রীড়াঙ্গনকে ধ্বংস করেছে। এখন দেখা যায় তারাও বহল তবিয়তে রয়েছে। অতি দ্রুত তাদেরকে বিচারের আওতায় না আনলে, স্বৈরাচারী কায়দায় তারা আবারও স্বৈরাচারকে ফিরিয়ে আনবে এবং দেশকে আবারো ধ্বংস করে দিবে।

এরআগে সকালে রাজধানীর পল্লবী ২ নং কমিউনিটি সেন্টারে আয়োজিত ১ম লাইট হাউস কারাত প্রতিযোগিতা-২০২৫ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিনুল হক।

মোঃ জাকির হোসেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com