1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

অবৈধভাবে মাটি উত্তোলনে দাউদকান্দিতে ভ্রাম্যমাণ আদালতে”র এক লক্ষ টাকা জরিমানা সহ অনাদায়ে ১৫ দিনের জেল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৭১ বার দেখা হয়েছে

জসিম মোল্লা, দাউদকান্দি (কুমিল্লা) : দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বিরবাগ গোয়ালী গ্রামে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি উত্তোলনের ঘটনায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে এক ব্যক্তিকে আটক করে এক লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (৯ মে) বিকেল ৪টায় এ অভিযান পরিচালনা করেন দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেদওয়ান ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র কৃষিজমি ও খাসজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছিল। এ বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালায়। অভিযানের সময় মূল হোতা ডালিম তালুকদার ও কামাল তালুকদার পালিয়ে গেলেও ভেকু চালকসহ একটি ভেকু মেশিন আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সামনে রায় ঘোষণা করা হয়।
আটককৃত ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইন ও খনিজ সম্পদ উত্তোলন আইন লঙ্ঘনের দায়ে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। অভিযানে ব্যবহৃত ভেকু মেশিনটি বিটেশ্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমানের জিম্মায় রাখা হয়েছে। দণ্ডিত ব্যক্তি নির্ধারিত ব্যাংকে জরিমানার টাকা জমা দিয়ে রশিদ দেখালে মেশিন ও ব্যক্তিকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেদওয়ান ইসলাম বলেন, “সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি উত্তোলনকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না।”স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এমন উদ্যোগ কে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের অভিযান নিয়মিত হলে কৃষিজমি ও পরিবেশ রক্ষা সম্ভব হবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com