1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

প্রকাশিত সংবাদের প্রতিবাদে বীরগঞ্জে সংবাদ সম্মেলন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৮১ বার দেখা হয়েছে

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধ
দিনাজপুরের বীরগঞ্জ পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাব্বির হোসেন প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।

রোববার (১৮ মে) দুপুরে বীরগঞ্জ উপজেলা গেট সংলগ্ন বেবী সুপার মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বীরগঞ্জ পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাব্বির হোসেন লিখিত বক্তব্য পাঠ করে বলেন, সম্প্রতি (১৭ মে) শনিবার কালবেলা পত্রিকায় আমার নামে একটি নিউজ প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ মিথ্য ও ভিত্তিহীন। আমি বিভিন্ন ভাবে জানতে পারি যে গত কয়েক দিন আগে বীরগঞ্জ উপজেলার বর্ষা এলাকার প্রাইভেট প্রতিষ্ঠানে চাঁদা বাজি করতে গিয়ে সি সি ক্যমেরা ফুটেজ দেখে কয়েক জনের নামে গত ১৪ মে তারিখে হাফিজা খাতুন অরফে সভা স্বামী তৌফিক এহেসান একটি মামলা দায়ের করেন। ঐ মামলার ২নং আসামি এই উপজেলার শীতলাই গ্রামের মোঃ সাব্বির হোসেন, পিতা মোঃ আফতাব উদ্দিন, সে একজন স্বেচ্ছাসেবক লীগের সদস্য। কিন্তু দৈনিক কালবেলা পত্রিকা প্রকাশিত সংবাদের মাধ্যমে জানতে পারি, আমার নামের দলীয় পরিচয় ব্যবহার করে এবং আমার নাম ব্যবহার করে একটি কুচক্র মহল ভুয়া তথ্যদিয়ে কালবেলা পত্রিকায় মিথ্যা প্রচার করিয়েছে। আমি বীরগঞ্জ পৌর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোঃ সাব্বির হোসেন আমার পিতার নাম মৃত মোঃ হাসান আলী এবং বীরগঞ্জ পৌর এলাকার ০৭নং ওয়ার্ড মাস্টারপাড়ার স্থায়ী বাসিন্দা। যা আমার এবং আমার দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, কালবেলা পত্রিকার সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি। এই মামলাটির সঠিক তথ্য যাচাই বাছাই না করে পত্রিকায় ছাঁপানো হয়েছে। তাই আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ না দিলে, আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আরিফ মাসুম পল্লব, সদস্য সচিব মো. মোকাররম হোসেন পলাশ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল জব্বার, মো. আবু সাঈদ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com