1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ইয়াবা দিয়ে স্কুল শিক্ষককে ফাঁসানোর অভিযোগ- মুক্তি চায় এলাকাবাসী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৭০ বার দেখা হয়েছে

কক্সবাজার থেকে:কামরুন তানিয়া : এনজিও পরিচালিত স্কুলে শিক্ষকতা থেকে আসা স্বল্প বেতনের আয়ে কোনো রকমে চলে উখিয়ার বালুখালীর বাসিন্দা আব্দু রশিদের সংসার।

স্থানীয়দের কাছে নম্র- ভদ্র হিসেবে এই যুবককে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ তুলেছে খোদ এলাকাবাসী।

মঙ্গলবার (২১ মে) সকালে বালুখালী স্টেশনে আয়োজিত এক মানববন্ধনে রশিদকে মুক্তি দিতে প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।

গত ১৯ মে বিকেলে রশিদকে তুলে নিয়ে যাওয়ার পর রাতে ১০ হাজার ইয়াবা সহ আটক দেখিয়ে উখিয়া থানায় মামলা করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ।

মানববন্ধনে বক্তারা বলেন, আব্দুর রশিদ সম্পূর্ণ নির্দোষ এবং তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে।

রশিদের স্ত্রী জিসান আক্তারের ভাষ্য অনুযায়ী, আটকের দিন বাজারে যাওয়ার পথে অতর্কিতভাবে রশিদকে তুলে নিয়ে যায় ডিএনসি সদস্যরা।

তিনি দাবী করেন, প্রকৃত মাদক ব্যবসায়ী সালামত উল্লাহকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়ে তার নিরপরাধ স্বামীকে গ্রেফতার দেখানো হয়।

এসময় বক্তব্যে বালুখালী জামে মসজিদের খতিব মৌওলানা মুবিন উদ্দিন বলেন, ‘ রশিদ একজন হাফেজ, সে আমার মসজিদের নিয়মিত মুসল্লী এমন ধর্মপ্রাণ যুবকের মাদক কারবারে জড়িত থাকার প্রশ্নই আসেনা।’

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্তারা এর আগেও নিরপরাধ মানুষকে ফাঁসিয়েছে উল্লেখ করে বক্তব্যে স্থানীয় যুবনেতা নুরুল আবছার সাজু – রশিদের এমন দুঃখজনক পরিণতির রহস্য উদঘাটনে সংশ্লিষ্টদের সুষ্ঠু তদন্ত করার অনুরোধ করেন।

সাংবাদিক নেতা আব্দুস সাত্তার আজাদের সঞ্চালনায় এসময় স্থানীয় সাংবাদিক, পেশাজীবী৷ রাজনীতিবিদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

গত ২০ মে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা মামলায় রশিদকে আদালত কারাগারে প্রেরণ করেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com