1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

শিরোনাম: সিরাজগঞ্জ ইকো পার্ক যেন অবহেলায় হারিয়ে যাওয়া এক সম্ভাবনার নাম

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৫৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর তীরে অবস্থিত সিরাজগঞ্জ ইকো পার্ক একসময় স্থানীয় পর্যটকদের বিনোদনের জন্য একটি আকর্ষণীয় স্থান ছিল। প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জনসাধারণের অবকাশ যাপনের উদ্দেশ্যে গড়ে তোলা এ পার্কটি এখন দর্শনার্থীশূন্য। অব্যবস্থাপনা, নিরাপত্তাহীনতা ও রক্ষণাবেক্ষণের অভাবে এটি এখন প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

পার্কটি গড়ে তোলার মূল উদ্দেশ্য ছিল প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং মানুষকে প্রকৃতির কাছে টেনে আনা। তবে বর্তমানে পার্কের অবকাঠামো ভেঙে পড়েছে, বসার জায়গাগুলো নষ্ট হয়ে গেছে, হাঁটার পথগুলিতে আগাছা জমেছে, পুকুর ও উদ্ভিদবেষ্টিত এলাকাগুলোও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সন্ধ্যার পর স্থানটি নিরাপত্তাহীন হয়ে পড়ে, ফলে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসার আগ্রহ হারাচ্ছে মানুষ।

এ প্রসঙ্গে সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চলের সহকারী বন সংরক্ষক কর্মকর্তা রিজিয়া পারভীন মিষ্টি জানান, “সিরাজগঞ্জ ইকো পার্কের বর্তমান অবস্থা আমরাও দেখছি। আমাদের প্রধান সমস্যা হচ্ছে জনবল ও বাজেট সংকট। তবে আমরা ইতিমধ্যে একটি উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনা পাঠিয়েছি। যদি সেটি অনুমোদিত হয়, তাহলে পার্কটির রূপান্তর সম্ভব। এটির সৌন্দর্য ও পরিবেশগত গুরুত্ব বিবেচনায় নিয়ে পর্যটন উন্নয়নে আমাদের আন্তরিকতা রয়েছে।”

তিনি আরও বলেন, “এখানে পাখি, গাছপালা ও নদীঘেঁষা পরিবেশ থাকার কারণে পার্কটির প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। সঠিক পরিকল্পনা ও তদারকির মাধ্যমে এটি শুধু জেলারই নয়, দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হতে পারে।”

স্থানীয়রা মনে করছেন, ইকো পার্কের উন্নয়নে স্থানীয় প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি। তাদের মতে, নিয়মিত পরিচর্যা ও অবকাঠামো উন্নয়ন, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, পাখি ও প্রাণীবৈচিত্র্য সংরক্ষণের উদ্যোগ, পরিবেশবান্ধব পর্যটন কার্যক্রম চালু এবং স্কুল-কলেজ পর্যায়ে পরিবেশ শিক্ষা কার্যক্রমের উদ্যোগ বাস্তবায়ন হলে পার্কটির চেহারা পাল্টে যেতে পারে।

সিরাজগঞ্জ ইকো পার্ক যেন অবহেলায় হারিয়ে যাওয়া এক সম্ভাবনার নাম। অথচ একটু সচেতনতা, পরিকল্পনা ও প্রশাসনিক পদক্ষেপই পার্কটিকে পরিণত করতে পারে একটি প্রাণবন্ত, সবুজ ও আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে। এখন সময় এসেছে প্রকৃতিকে ফিরিয়ে আনার, দর্শনার্থীদের আবারও স্বাগত জানানোর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com