1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ইসরায়েলের গুলিতে ত্রাণ নিতে আসা ৩ ফিলিস্তিনি নিহত, আহত ৪৬

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৭১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ইসরায়েলি বাহিনীর গুলিতে গাজার রাফাহ শহরে ত্রাণ নিতে আসা অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪৬ জন এবং নিখোঁজ রয়েছেন সাতজন। মঙ্গলবার (২৭ মে) এই ঘটনা ঘটে বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ। জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ঘটনাটিকে ‘হৃদয়বিদারক’ এবং ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে।

স্থানীয় সূত্র জানায়, যুক্তরাষ্ট্র সমর্থিত ও বিতর্কিত সংগঠন ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ)-এর একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। যদিও জিএইচএফ এ অভিযোগ অস্বীকার করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা কেবল বিতরণ কেন্দ্রের বাইরের এলাকায় “সতর্কতামূলক গুলি” চালিয়েছে এবং এর মাধ্যমে তারা “নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা” করেছে।

তবে গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে ঘটনাটিকে “ইচ্ছাকৃত গণহত্যা” এবং “পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ” হিসেবে আখ্যায়িত করেছে। তারা বলেছে, “ক্ষুধার্ত বেসামরিক নাগরিকদের সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে সেখানে জড়ো করা হয়েছিল, এরপর তাদের ওপর সরাসরি গুলি চালানো হয়।”

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের একজন মুখপাত্র বলেছেন, জিএইচএফ কেন্দ্রের ছবি ও ভিডিও দেখে তাঁরা ‘হৃদয়বিদারক’ মন্তব্য করেছেন। বিশ্বসংস্থাটি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘটনার সত্যতা আংশিক স্বীকার করে বলেন, “জিএইচএফ এলাকায় কিছু বিশৃঙ্খলা হয়েছে, তবে সেটি ছোট একটি ঘটনা।” তিনি দাবি করেন, “গাজায় অপুষ্টির কোনও প্রমাণ নেই। কেউ একজনও ক্ষীণকায় দেখা যায়নি।”

ফিলিস্তিনে চলমান সংকটে ত্রাণ বিতরণকে কেন্দ্র করে এ ধরনের প্রাণঘাতী হামলা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com