1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

রাঙামাটিতে পাহাড় ধস ও প্রাণহানির আশঙ্কায় সতর্কতা জারি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২১৬ বার দেখা হয়েছে

রাঙামাটি প্রতিনিধি : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে রাঙামাটি জেলা শহরসহ ১০টি উপজেলায় টানা ভারি বর্ষণ হচ্ছে। এতে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। পূর্ববর্তী অভিজ্ঞতা এবং প্রাণহানির ঘটনার প্রেক্ষাপটে জেলা ও উপজেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

সতর্কতার আওতায় রয়েছে রাঙামাটি সদর, কাউখালী, কাপ্তাই, নানিয়ারচর, বাঘাইছড়ি, জুরাছড়ি, বরকল, বিলাইছড়ি, রাজস্থলী ও লংগদু উপজেলা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি উপজেলায় জরুরি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তারা প্রয়োজন হলে জনগণকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারেন।
আজ বিকেলে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) ভেদভেদি, লোকনাথ মন্দির ও বিএডিসি এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয়দের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানান।

জেলা প্রশাসক বলেন, “২০১৭ সালের দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা এবার আগেই প্রস্তুতি নিয়েছি। কোনোভাবেই যেন একটি প্রাণও না হারায়, সেটিই আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার।”

পরিদর্শনকালে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com