1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

করোনায় মারা গেলেন ভাষাসৈনিক সমেলা রহমান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ২৭৪ বার দেখা হয়েছে

ভাষাসৈনিক সমেলা রহমান নীলফামারী জেলা শহরের শাহীপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন এবং প্রয়াত সংগীতশিল্পী ওয়ালিউর রহমানের সহধর্মিণী।

নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অমল রায় ভাষাসৈনিক সমেলা রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি প্রথম ডোজ ও ১৭ এপ্রিল দ্বিতীয় ডোজ করোনা টিকা গ্রহণ করেছিলেন ভাষাসৈনিক সমেলা রহমান। তিনি মৃত্যুকালে ৪ মেয়ে ৩ ছেলে ও নাতি-নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সমেলা রহমানের ছেলে সুমন রহমান জানান, দুই ডোজ করোনার টিকা নেওয়ার পর চলতি বছরের গত ৭ জুলাই র্যারপিড অ্যান্টিজেন টেস্টে করোনাভাইরাসে আক্রান্ত হন এই ভাষাসৈনিক। পাশাপাশি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। গত ৯ জুলাই তাকে নীলফামারী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল।

তিনি আরও জানান, বৃস্পতিবার বাদ আসর নামাজে জানাজা শেষে শহরের পৌর কবরস্থানে দাফন করা হয়।

সমেলা রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন- নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com