1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ফরিদপুরে রাস্তায় ফেলে কলেজছাত্রীকে মারধরের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২০৭ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি,সজল মালো : ফরিদপুরের নগরকান্দায় রাস্তায় ফেলে বৈশাখী ইসলাম বর্ষা (১৮) নামের এক কলেজছাত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে উপজেলার ভাবুকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের ঘটনায় একটি ফেসবুক লাইভ ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

বর্ষা ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী ও ফরিদপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-সদস্য সচিব। সে উপজেলার ভাবুকদিয়া এলাকার বাবু শেখের মেয়ে বলে জানা যায়।
এদিকে, মারধরের সঙ্গে জড়িতদের আটক করতে গেলে লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপরে হামলা করা হয়। এ নিয়ে এখনও ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বর্ষার পরিবারের অভিযোগ, বর্ষার ছোট বোনকে এক ব্যক্তি পছন্দ করেন। তাকে ইভটিজিং করায় শুক্রবার বোনের পক্ষ থেকে ওই ব্যক্তির বিরুদ্ধে নগরকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বর্ষা। সেখান থেকে বাড়ি ফিরে আসার সময় স্থানীয় কয়েক যুবক বর্ষার চুল ধরে টানেন ও মারধর করেন। সেখানেই বর্ষা ফেসবুক লাইফে এসে তার ওপর হামলার কথা জানান। পরে সেখান থেকে উপজেলা প্রশাসন তাদের উদ্ধার করে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সফর আলী বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত পরে জানাতে পারব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com