1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

কালিহাতীতে বসত বাড়িতে হামলা, আহত- ৩ স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৬৬ বার দেখা হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দক্ষিণ বেতডোবা কর্মকার পাড়ায় পূর্ববিরোধের জেরে একটি পরিবারের উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই পরিবারের তিন সদস্য গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়েছে বলেও দাবি করেছেন ভুক্তভোগীরা।

আহত জয়ন্ত সরকার (৩৮) জানান, গত ১ জুন শনিবার রাত সাড়ে ৮টার দিকে একই এলাকার শেখর পন্ডিত (৫০), সীমান্ত (২০), দিগন্ত (২২) এবং আরও ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তি পূর্বশত্রুতার জেরে তার বাড়িতে হামলা চালায়।

প্রথমে হামলাকারীরা জয়ন্ত সরকারকে কিল-ঘুষি ও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। তাকে রক্ষা করতে গেলে তার পিতা উপেন্দ্র মোহন সরকার ও মাতা কৌশল্লা রানী সরকারকেও মারধরের শিকার হতে হয়।

জয়ন্ত সরকারের অভিযোগ, শেখর পন্ডিত তার হাতে থাকা ধারালো দা দিয়ে উপেন্দ্র মোহন সরকারের মাথায় কোপ দিতে গেলে তিনি বাঁ হাতে তা ঠেকানোর চেষ্টা করেন। এতে তার হাতে গুরুতর কাটা জখম হয়। অন্যদিকে দিগন্ত লাঠি দিয়ে আঘাত করে উপেন্দ্র মোহনের মাথায় গুরুতর আঘাত করে।

এছাড়া, সীমান্ত জয়ন্ত সরকারের মায়ের গলা থেকে ১২ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। অভিযুক্ত শেখর পন্ডিত উপেন্দ্র মোহনের প্যান্টের পকেট থেকে নগদ ৪০ হাজার টাকা লুট করে নেয় বলেও অভিযোগে বলা হয়।

ঘটনার সময় প্রতিবেশী ও কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক গৌরাঙ্গ বিশ্বাস ঘটনাস্থলে পরিস্থিতি শান্ত করতে গেলে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয় শেখর পন্ডিত। তিনি বলেন, “আমি অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাই। এ ধরনের সন্ত্রাসী আচরণ অত্যন্ত নিন্দনীয়।”

পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় প্রাণনাশের হুমকি দিয়ে যায়।

এ ঘটনায় কালিহাতী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কালিহাতী থানার এসআই আসাদ জানান, আমি সরেজমিনে গিয়ে ভুক্তভোগীর বক্তব্য শুনেছি। অভিযোগের সত্যতা পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com