1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বিনিময়

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ১৭৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন।

উপদেষ্টা আজ দুপুরে প্রথমে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে যান এবং সেখানকার পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ও তাদের জন্য আয়োজিত প্রীতিভোজের উদ্বোধন করেন। পরবর্তীতে উপদেষ্টা পর্যায়ক্রমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওম) ও বাংলাদেশ কোস্টগার্ড পরিদর্শন করেন। সেখানে তিনি বিভিন্ন বাহিনীর সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন ও ঈদ উল আজহা উপলক্ষ্যে বিভিন্ন ফোর্সের জন্য আয়োজিত প্রীতিভোজের উদ্বোধন করেন। উপদেষ্টা সবশেষে বাংলাদেশ কোস্টগার্ডে উপস্থিত হয়ে প্রীতিভোজ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বিনিময় কর্মসূচির পরিসমাপ্তি ঘটে।

এসময় উপদেষ্টার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী সহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com