1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মাধেভেরের ইনিংসে ভর করে চ্যালেঞ্জিং টার্গেট জিম্বাবুয়ের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৩৩১ বার দেখা হয়েছে

আজ বাংলাদেশের ফিল্ডিং ভালো হয়নি। মিস ফিল্ডিংয়ে গুণতে হচ্ছে বাড়তি রান। নয়তো আরো কম রানে স্বাগতিকদের বেঁধে ফেলতে পারত।

আজ দুর্দান্ত খেলেছেন মাধেভেরে। ৭৩ রানের ইনিংসটি ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় সাজিয়েছেন।

১৮তম ওভারে বাঁহাতি পেসার শরিফুল ইসলামের লেংথ বল বেবিয়ে এসে লেগে ওড়াতে চেয়েছিলেন জিম্বাবুয়ের ওপেনার। টাইমিং করতে পারেননি। অনেক উঁচুতে ওঠা ক্যাচ তালুবন্দী করতে সক্ষম হন আফিফ হোসেন।

তৃতীয় উইকেটে ডিয়ন মায়ার্সকে সঙ্গে করে মাধেভেরের ৪২ বলে পঞ্চাশ রানের জুটি দলকে বিপদ মুক্ত করে।

২১ বলে ২৬ রান করেন মায়ার্স। তাকে ফেরান বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। অফ স্টাম্পের বাইরের শর্ট বলে তুলে মারেন মায়ার্স। ডিপ পয়েন্টের ফিল্ডার মেহেদি হাসানকে পেরিয়ে যেতে পারেনি তা।

মাধেভেরে-মায়ার্সের ৪৯ বলের ৫৭ রানের জুটি ভাঙে।

শুরুতেই সাফল্য আসে স্পিনারের হাত ধরে। দ্বিতীয় ওভারেই স্পিনার মেহেদি হাসান মিরাজের হাতে বল তুলে দেন মাহমুদউল্লাহ। আগের ম্যাচে এক ওভারে ১৮ রান দেওয়ার পর আর বোলিং পাননি মেহেদি হাসান।

অধিনায়কের আস্থার প্রতিদান দারুণভাবে দিলেন অফ স্পিনার। বোল্ড করে দিলেন তাদিওয়ানাশে মারুমানিকে।

অ্যাঙ্গেলে ভেতরে ঢোকা বল পিছিয়ে গিয়ে খেলার চেষ্টায় পারেননি মারুমানি। ব্যাটের কানা এড়িয়ে আঘাত হানে স্টাম্পে। ৫ বলে ৩ রান করেন তিনি।

এরপর জিম্বাবুয়ে শিবিরে আঘাত হানেন সাকিব আল হাসান।

আগের ম্যাচে ২২ বলে ৪৩ রান করা রেগিস চাকাভাকে ১৪ রানে ফেরালেন সাকিব।

পাওয়ার প্লের শেষ ওভারটি করেন সাকিব। তার ওপর চড়াও হতে গিয়ে চাকাভ ফেরেন ক্যাচ দিয়ে।

অফ স্টাম্পের বেশ বাইরের বল টেনে খেলার চেষ্টায় টাইমিং করতে পারেননি চাকাভা। মিড অফে দাঁড়ানো শরিফুল ইসলাম বলটি তালুবন্দী করেন।

৯ বল খেলে এক ছক্কায় ১৪ রানে সমাপ্তি ঘটে চাকাভার ইনিংসের।

খেলার ওই পর্যায়ে ৮.৪ ওভারে জিম্বাবুয়ের স্কোর ছিল ২ উইকেটে ৬৯। এরপর ডিয়ন মায়ার্সকে সঙ্গী করে দলকে টেনে নিয়ে যান মাধেভেরে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com