1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বগুড়ায় মেয়েকে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় বাবাকে পি‌টি‌য়ে হত্যা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২২৫ বার দেখা হয়েছে

মোস্তফা আল মাসুদ, বগুড়া : বগুড়ায় ১৩ বছরের মেয়েকে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ার জেরে শাকিল মিয়া (৩২) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১৪ জুন) দুপুর সাড়ে ৩টার দিকে শহরের ফুলবাড়ী জোড়াঘাট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার পর অভিযুক্ত জিতু ইসলাম (৪২) নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

নিহত শাকিল শহরের শিববাটি এলাকার বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জিতু ইসলাম শাকিলের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। তবে বয়সের কারণে প্রস্তাবটি পরিবার প্রত্যাখ্যান করে।

এ নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়, যা অবশেষে রক্তাক্ত পরিণতিতে রূপ নেয়।

নিহতের পরিবারের অভিযোগ—শনিবার বিকেলে জিতু ও তার সহযোগীরা শাকিলকে শিববাটি শাহী মসজিদ এলাকা থেকে তুলে নিয়ে গিয়ে ফুলবাড়ী জোড়াঘাটে নিয়ে পিটিয়ে হত্যা করে ফেলে রাখে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হাসান বাসির জানান,

“স্থানীয়দের খবরে ঘটনাস্থলে গিয়ে শাকিলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত জিতুকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটি পূর্ব শত্রুতার জেরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com