1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত ভুল করে বললেন, ইসরায়েল সন্ত্রাস ছড়াচ্ছে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২০৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: ভুল করে ইসরায়েল সন্ত্রাস ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডরোথি শিয়া। ভুল করে তিনি বলেন, ইসরায়েলি সরকারও সন্ত্রাস ছড়াচ্ছে। পরে তিনি তার কথা সংশোধন করে বলেন, ইরানের সরকারও সন্ত্রাস ছড়াচ্ছে।

শুক্রবার (২০ জুন) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে ডরোথি শিয়ার দেওয়া এক ভিডিও প্রকাশ করে আল জাজিরা। সেখানে তাকে এ বক্তব্য দিতে দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, ডরোথি শিয়া বলছিলেন, ‘ইসরায়েলি সরকারও বিশৃঙ্খলা, সন্ত্রাস এবং দুর্ভোগ ছড়িয়ে দিয়েছে।’

পরে সঙ্গে সঙ্গে তিনি তার কথা সংশোধন করে বলেন, ইরানের সরকারও বিশৃঙ্খলা, সন্ত্রাস এবং দুর্ভোগ ছড়িয়ে দিয়েছে।

এরপর তিনি বলেন, আমাদের ভুলে গেলে চলবে না যে ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলের ওপর হামাসের মারাত্মক আক্রমণের পেছনে ইরান সরকার একটি সহায়ক এবং আদর্শিক শক্তি ছিল। গত বছরও তারা শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে দুবার আক্রমণ করেছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com