1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনেও ঢাকায় ঢুকছে মানুষ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২৮২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনেও ‘জরুরি সেবা’সহ বিভিন্ন অজুহাতে ঢাকায় ঢুকছে মানুষ। তবে বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন চলাচল।

শনিবার সরেজমিন রাজধানীর প্রবেশপথ গাবতলি-সায়দাবাদ এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

আমিনবাজার ব্রিজে ট্রাফিক পুলিশের চেকপোস্ট পরিচালনার সময় দেখা যায়, মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস এমনকি রিকশার যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এসময় অধিকাংশ গাড়িতেই ‘জরুরি সেবায়’ নিয়োজিত লেখা দেখা যায়।

আমিন বাজার ব্রিজে চেকপোস্টে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট সৌরভ বলেন, আজ জরুরি সেবার নামে অনেকে গাড়ি নিয়ে ঢাকায় ফিরছেন। বৈধতা সাপেক্ষে সেসব যানবাহনকে ছেড়ে দিতে হচ্ছে। তবে যারা জরুরি সেবার আওতায় পড়ছেন না তাদের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, শুক্রবার সকাল থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধ চলবে আগামী ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত। এবারের বিধিনিষেধ গতবারের চেয়ে কঠোর হবে বলে আগেই জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আর কঠোর বিধিনিষেধের প্রথম দিন নিয়ম লঙ্ঘন করায় ৪০৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com