1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সাগরিকার নৈপুণ্যে নেপালকে এক হালি গোল দিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৮২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি  ডেস্ক : ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের লড়াই করছে বাংলাদেশ। আগের ৫ ম্যাচের সবকটিতেই দারুণ সব জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল আফঈদা খন্দকারের দল। তবে শিরোপা নিশ্চিত ছিল না। ট্রফি জয়ের মিশনে অলিখিত ফাইনালে আজ নেপালের বিপক্ষে মাঠে নামে লাল-সবুজের দল। কিংস অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে মোসাম্মত সাগরিকার অসাধারণ পারফর্ম্যান্সের সুবাদে নেপালকে উড়িয়ে শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ। ম্যাচে সাগরিকা একাই দিয়েছেন ৪ গোল, স্বাগতিকরাও পেয়েছে ৪-০ গোলের বিশাল এক জয়।

নেপালের বিপক্ষে এ ম্যাচে ড্র করতে পারলেই শিরোপা নিশ্চিত ছিল বাংলাদেশের। তবে পিটার বাটলারের শিষ্যরা শেষটা রাঙিয়ে রাখলেন বিশাল এক জয় দিয়েই। ম্যাচের শুরু থেকে নেপালকে চেপে ধরে স্বাগতিকেরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের সুযোগ এসেছিল। তবে তা থেকে লিড নিতে পারেনি বাংলাদেশ। তবে প্রথম গোলের দেখা পেতে খুব বেশি অপেক্ষাও করতে হয়নি।

সাত মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন সাগরিকা। পূজা দাসের বাড়ানো বল নেপালের গোলমুখে বাড়ান স্বপ্না। আর সেই বল ধরে দারুণ প্রচেষ্টায় প্রতিপক্ষের ডিফেন্ডারদের চোখ ফাঁকি দিয়ে জালে জড়ান সাগরিকা। এই নেপালের বিপক্ষে আগের ম্যাচেই লাল কার্ড দেখেছিলেন সাগরিকা। ফলে ৩ ম্যাচের নিষধাজ্ঞায় ছিলেন তিনি। তবে ফিরেই গোল করে উদ্দাম উদযাপনে তিনি বুঝিয়ে দেন কতটা গোলক্ষুধা তার।

এদিকে লিড নেওয়ার পর প্রথমার্ধে আরও বেশ কয়েকবারই গোলের সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। তবে সেসব কাজে লাগেনি। কিন্তু দ্বিতীয়ার্ধে ফের জ্বলে ওঠেন সাগরিকা। এবার তিনি করেন আরও ৩ গোল। সব মিলিয়ে তার ৪ গোলেই ৪-০ গোলের বিশাল জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে মাঠে ছাড়ে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com