1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বিমান দুর্ঘটনায় আহত রাজস্থালীর সন্তান উক্যসাইন মারমা আর নেই

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২২৫ বার দেখা হয়েছে

রাঙামাটি জেলা প্রতিনিধি : রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গুরুতর আহত রাঙামাটির রাজস্থলীর কিশোর উক্যসাইন মারমা (১৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা উসাই মং মারমা।

নিহত উক্যসাইন মারমা রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের কলেজ পাড়ায়। পিতা মাতার একমাত্র সন্তান ছিলেন উক্যসাইন।

তার মাসি মেমে সাইন জানান, দুর্ঘটনার পর আইসিইউতে একটানা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমায় এই শিক্ষার্থী ।

মর্মান্তিক এই ঘটনায় রাজস্থলীর বাঙালহালিয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত উক্যসাইন মারমার বাবা উসাই মং মারমা রাজস্থলী উপজাতীয় আবাসিক স্কুলের কৃষি শিক্ষক হিসেবে কর্মরত এবং মা তেজিপ্রু মারমা বান্দরবানের রুমা উপজেলার ক্যটেইন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

উসাই মং মারমা জানান, বুধবার (২৩ জুলাই) নিজ গ্রাম বাঙালহালিয়ায় তার ছেলের শেষকৃত্য (দাহক্রিয়া) সম্পন্ন করা হবে। তিনি আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের পুণ্যরাশি দানের মাধ্যমে দাহক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com