1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

টাঙ্গাইল নাগরপুরে জামায়াতের এমপি প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদের গণসংযোগও লিফলেট বিতরণ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২৩৪ বার দেখা হয়েছে

মোঃহালিম মিয়া,বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।শনিবার ২৬ জুলাই বিকেলে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া বাজারে তিনি এই কর্মসূচি পালন করেন।

দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগকালে তিনি বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এসময় স্থানীয় ব্যবসায়ীরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁকে স্বাগত জানান।

গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ডা. একেএম আব্দুল হামিদ বলেন, সলিমাবাদও তেবাড়িয়া বাজারের ব্যবসায়ীদের ভালোবাসা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই এবং জনগণের সার্বিক সহযোগিতা নিয়ে আগামীতে এলাকার উন্নয়নে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।”

এ সময় উপস্থিত ছিলেন টাংগাইল-৬ আসন পরিচালক মির্জা রাশিদুল হাছান জুয়েল, দেলদুয়ার উপজেলা আমীর মাওলানা আল মোমিন, নাগরপুর উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম,উপজেলা যুব সভাপতি ডা.এম.এ.মান্নান, উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ আজিম উদ্দীন, নাগরপুর সদর ইউনিয়ন সভাপতি মো. ইমরান হোসাইন, বেকড়া ইউনিয়ন সভাপতি মো. শামছুল হক, সলিমাবাদ ইউনিয়ন সভাপতি মো. দেলোয়ার হোসাইন, শ্রমিক নেতা আব্দুর রশীদ হারুনসহ বিপুল সংখ্যক জামায়াতও শিবির নেতাকর্মী।

এই গণসংযোগও লিফলেট বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে অত্র বাজার এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com