1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৫১৪ বার দেখা হয়েছে

মাদারীপুর প্রতিনিধি : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও দোষিদের বিচারের দাবিতে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে কালকিনি ও ডাসার উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীসহ সাধারণ মানুষও অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা দ্রুত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন গণমাধ্যমকর্মীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলার সিনিয়র সাংবাদিক খন্দকার শামীম, যুগান্তরের সাংবাদিক এইচএম মিলন, ঢাকা প্রতিদিনের প্রতিনিধি নাসির উদ্দিন লিটন, জনকন্ঠের সাংবাদিক জাফরুল হাসান, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মম হারুণ অর রশীদ, মাইটিভির প্রতিনিধি শেখ লিয়াকত ও একুশে টিভির সাংবাদিক মো. রকিবুজ্জামান প্রমুখ।
গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামানকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে একদল দুর্বৃত্ত। ভয়ে দৌড়ে ঈদগাঁ মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন তুহিন। পরে দোকানের ভেতর ঢুকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে করে ওই সাংবাদিককে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজ মুহুর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনায় শুক্রবার সকালে সাংবাদিক আসাদুজ্জামানের বড়ভাই সেলিম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা করেন। গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ, র‌্যাব ও পিবিআই আলাদাভাবে অভিযান চালিয়ে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে। নিহত আসাদুজ্জামান তুহিনের গ্রামেরবাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। তিনি পরিবারসহ থাকতেন গাজীপুর নগরের চৌরাস্তা এলাকায়।
ছবি আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com