1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১৩৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : গাজীপুরের টঙ্গী পূর্ব থানার সামনে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডসহ সারাদেশে সাংবাদিক হত্যা, গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা বন্ধেরও দাবি জানিয়েছেন বক্তারা।

আজ সোমবার দুপুরে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি ও গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটি-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা বলেন, “তুহিন হত্যার মতো নৃশংস ঘটনা সমাজের জন্য অশনি সংকেত। সাংবাদিকরা যদি পেশাগত দায়িত্ব পালনে নিরাপদ না থাকেন, তবে সত্য প্রকাশ বাধাগ্রস্ত হবে।”

এছাড়া, তারা ফয়েজুর রহমানসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনার বিচার দাবি করেন এবং মিথ্যা মামলা বন্ধের আহ্বান জানান। বক্তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সুমন চৌধুরী, গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম. কাজল খান, সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কোষাধ্যক্ষ রাজু আহম্মেদ তাইজুল, সাংবাদিক আবু সালেহ মুছা, সাংবাদিক মানিক হোসেন বিজয়, সাংবাদিক পাপেল, সাংবাদিক জীবন সরকার, সাংবাদিক নুরুজ্জামান শেখ, সাংবাদিক জাকারিয়া, সাংবাদিক আমান উল্লাহ আমান, সাংবাদিক সুলতানা সরকার, সাংবাদিক নয়ন মনির, সাংবাদিক অপু, সাংবাদিক রেজা, সাংবাদিক মুন্নী, সাংবাদিক মুক্তা রীনাসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com