1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

কেন্দ্রীয় সাধুসংঘের প্রথম সভাপতি সাধু আলতাব শাহ ফকির ইন্তেকাল করেছেন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৪৬ বার দেখা হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধিঃ টাঙ্গাইলের আধ্যাত্মিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, কেন্দ্রীয় সাধুসংঘের প্রথম সভাপতি ও বিশিষ্ট সাধু আলতাব শাহ ফকির (৮৬) আর নেই। বৃহস্পতিবার দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি ইহজীবনের শেষ প্রহর অতিক্রম করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি ছিলেন বিশিষ্ট কবিয়াল ও কবি সরকার প্রয়াত আব্দুল শাহ ফকিরের সুযোগ্য সন্তান এবং টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়া ফকির বাড়ির গর্বিত সন্তান। কেন্দ্রীয় সাধুসংঘের প্রথম সভাপতি হিসেবে তাঁর নেতৃত্ব, আন্তরিকতা ও মানবপ্রেম তাঁকে আধ্যাত্মিক জগতে ব্যাপক খ্যাতি ও সুনাম এনে দেয়।

আধ্যাত্মিক জ্ঞান, গান-কবিতা এবং মানবকল্যাণে নিবেদিত জীবন তাঁকে মানুষের হৃদয়ে অম্লান করে রেখেছে। সত্য, সুন্দর ও শান্তির পথে তাঁর সাধনা ছিল অনন্য।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন কন্যা, অসংখ্য নাতি-নাতনি, আত্মীয়স্বজন এবং অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে গেছেন।

বাদ মাগরিব তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

সাধু আলতাব শাহ ফকিরের মৃত্যুতে কেন্দ্রীয় সাধুসংঘ, আধ্যাত্মিক মহল এবং সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোক নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com