1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

পরিবেশের ভারসাম্য রক্ষায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৮৪ বার দেখা হয়েছে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষায় নানাবিধ পরিকল্পনা হাতে নিয়ে কাজ শুরু করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। সেই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট ) সকাল ১১টায় খাগড়াছড়ি সদরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মো. আলমগীর কবির এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন নাগরিক পরিষদের জেলা সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, জেলা সহ-সভাপতি মো. মহিউদ্দিন মাহি, ছাত্র পরিষদের সাবেক জেলা সভাপতি মো. সুমন আহমেদ, নাগরিক পরিষদের সদর উপজেলা আহ্বায়ক মো. জসিম উদ্দিন বাবু, বৃক্ষরোপণ বাস্তবায়ন কমিটির সভাপতি ও ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, সদর উপজেলা সভাপতি মো. রায়হানসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ এখন সময়ের দাবি। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে পার্বত্য অঞ্চলের পরিবেশ সংরক্ষণে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের পক্ষ থেকে জানানো হয়, তারা সবসময় খাগড়াছড়িবাসীর সহযোগিতা নিয়ে জনগণের পাশে থেকে পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে কাজ করে যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com