1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

টাঙ্গাইল নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৩৭৫ বার দেখা হয়েছে

মোঃ হালিম মিয়া, বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইল নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০’আগস্ট২৫) দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আনন্দ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপি কার্যালয়ে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে একটি বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করা হয়। র‌্যালিটি সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হয়।

আলোচনা সভাটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি এর সঞ্চালনায় ও আহ্বায়ক শাজাহান সাজু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম।

সভায় আরও বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমদ আলী রানা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি এডভোকেট ইকবাল হোসেন খান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-আইন বিষয়ক সম্পাদক আব্দুল মোমেন মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আল মামুন ও সাদিকুর রহমান সাদিক, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক আবুল কাসেম মানিক, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. নজরুল ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল ও সদস্য সচিব শহিদুল ইসলাম মনি প্রমুখ।

এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com