1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

নাগরপুরে জামায়াতের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২১৪ বার দেখা হয়েছে

মোঃ হালিম মিয়া,বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইল নাগরপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন জামায়াত সভাপতি, সেক্রেটারি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীদের অংশগ্রহণে এক নির্বাচনী কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকালে উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ আসনের জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন-৬ পরিচালক মির্জা রাশিদুল হাছান জুয়েল।কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম এবং পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম।

এসময় উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মো.গোলাম রব্বানী,সহ সাধারণ সম্পাদক হাফেজ আজিম উদ্দিন,উপজেলা যুব বিভাগের সভাপতি ডা.এম.এ.মান্নান,টাঙ্গাইল জেলা ছাত্রশিবির অর্থ সম্পাদক হাফেজ আব্দুল আলিম,উপজেলা ছাত্রশিবির সভাপতি মো.তোফায়েল আহম্মেদ উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা বলেন, আদর্শ সমাজ গঠনে নেতৃত্বের পরিবর্তন অপরিহার্য। ইসলামী মূল্যবোধ, ন্যায়-ইনসাফ এবং আমানতদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ একটি দায়িত্বশীল পদক্ষেপ। বক্তারা তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত সংগঠনকে সুসংগঠিত করার আহ্বান জানান।কর্মশালায় অংশগ্রহণ কারীরা আগাম নির্বাচনে জামায়াত সমর্থিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com