1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

পালাখাল রোস্তম আলী কলেজের সভাপতি হলেন মামুনুর রশিদ মোল্লা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৫৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের কৃতি সন্তান ও ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মামুনুর রশীদ মোল্লা কচুয়ার প্রসিদ্ধ পালাখাল রোস্তম আলী কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনিত হয়েছেন।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার ভাইস-চ্যান্সেলর মহোদয়ের অনুমতিক্রমে সাক্ষরিত চিঠিতে এই মনোনয়ন দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ২ (দুই) বছরের জন্য উনাকে কলেজের সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

উল্লেখ করা যায় যে, মো. মামুনুর রশীদ মোল্লা বাংলাদেশের আর্থিক ও সেবাখাতে তিন দশকেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন। কচুয়ায় শিক্ষা, সামাজিকতা ও মানব সম্পদ উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন।

এছাড়া তিনি সিভিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।তার ব্যাংকিং ক্যারিয়ারের সূচনা হয় প্রাইম ব্যাংকের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে।পরবর্তীতে তিনি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকে শাখা ব্যবস্থাপক,বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
কলেজটির সভাপতি মনোনিত হয়ে মোঃ মামুনুর রশিদ মোল্লা বলেন, আমার অর্জিত অভিজ্ঞতা, কলেজের শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষার্থীদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে কচুয়া উপজেলার শ্রেষ্ঠ কলেজ হিসেবে গড়ে তোলাই লক্ষ্য থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com