1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

মশার লার্ভা পাওয়ায় ১০ ভবনকে দক্ষিণ সিটির জরিমানা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৪৪২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : এডিস মশার লার্ভা পাওয়ায় আবাসন উন্নয়নকারী প্রতিষ্ঠান সাউথ ব্রিজ হাউজিং লিমিটেডসহ ১০ নির্মাণাধীন ভবনকে দুই লক্ষ ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) ৩ ভ্রাম্যমাণ আদালত।

এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে আদালতসমূহ আজ রবিবার (২৫ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (আনিক) মেরীনা নাজনীন ধানমন্ডি এলাকায় আবাসিক উন্নয়নকারী প্রতিষ্ঠান ‘সাউথ ব্রিজ হাউজিং লিমিটেড’ এর একটি নির্মাণাধীন ভবনসহ ৪টি ভবনকে ১ লক্ষ ৫০ হাজার টাকা, অঞ্চল-২ এর আনিক সুয়ে মেন জো মুগদার ঝিলপার এলাকায় ৩টি নির্মাণাধীন ভবনকে ৭৫ হাজার টাকা ও অঞ্চল-৫ এর আনিক পূর্ব জুরাইন এলাকার ২টি নিমাণাধীন ভবনকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।

অভিযানে আদালতসমূহ সর্বমোট ১১৪টি বাড়ি পরিদর্শন করেন এবং ১০টি নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১০টি মামলা দায়ের ও ২ লক্ষ ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

অভিযান প্রসঙ্গে করপোরেশনের অঞ্চল-২ এর আনিক সুয়ে মেন জো বলেন, “আজকের অভিযানে তিনটি বাড়িতে ডেঙ্গু মশকের লার্ভা’র আধিক্য পাওয়ায় আমরা তিনটি মামলায় জরিমানা আদায় করেছি। এছাড়াও দশটি বাড়িতে ডেঙ্গুর প্রজননস্থলের উপযোগী পরিবেশ বিরাজমান থাকায় তাদেরকে আগামী ১-৩ দিনের মধ্যে পরিবেশের উন্নতির জন্য সতর্ক করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে সর্বোচ্চ জরিমানা করা হবে বলে হুশিয়ার করা হয়েছে।”

অভিযানের পাশাপাশি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। অভিযান আগামীকালও চলবে বলে জানিয়েছে দক্ষিণ সিটি কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com