1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুলতলার একাধিক মাদক মামলার আসামি শাহদত মোড়ল গ্রেপ্তার সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয়

মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি, ফেঁসে গেলেন দুই ডিবি কর্মকর্তা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ২৭০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বগুড়ায় এক বিড়ি ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে ডিবি পুলিশের সাইবার ইউনিটের ইনচার্জ ইন্সপেক্টর ও সাব-ইন্সপেক্টরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাব-ইন্সপেক্টর শওকত আলমকে সাময়িক বরখাস্ত ও ইন্সপেক্টর এমরান মাহমুদ তুহিনকে রাজশাহী রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়। রোববার তাদের দু’জনকে রাজশাহীর রেঞ্জ রিজার্ভ ফোর্সে বদলি করা হয়েছে।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দারের নেতৃত্বে তিন সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়।

সন্ধ্যায় পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা এর সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যবসায়ীর লিখিত অভিযোগ ও তদন্ত কমিটি সত্যতা পাওয়ায় দুই কর্মকর্তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে জানান, এটা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র।

অভিযোগে জানা গেছে, ডিবি পুলিশের সাইবার ইউনিটের ওই দুই কর্মকর্তা গত ২৭ মে বগুড়া সদরের শিকারপুর গ্রামে মাস্টার বিড়ি ফ্যাক্টরিতে যান। সেখানে বিপুল পরিমাণ জাল ব্যান্ডরোল আছে বলে মালিক হেলালকে ডাকা হয়। গুদামে ব্যান্ডরোল থাকলেও হেলাল সেগুলো বৈধ দাবি করেন। পুলিশ কর্মকর্তারা ব্যান্ডরোলসহ ব্যবসায়ী হেলালকে ডিবি অফিসে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেন।

এক পর্যায়ে বলেন, পুলিশ সুপারকে ম্যানেজ করতে পারলে মামলা হবেনা। বিনিময়ে দুই কোটি টাকা দাবি করা হয়। ব্যবসায়ী হেলাল ২৫ লাখ টাকা দিতে রাজি হন। তাৎক্ষণিকভাবে ১০ লাখ টাকা ও এক সপ্তাহ পরে অবশিষ্ট ১৫ লাখ টাকা দেওয়ার কথা হয়। ব্যবসায়ী হেলাল নয় লাখ টাকা সংগ্রহ করে রাতেই পুলিশ কর্মকর্তাদের দেন।

পরবর্তীতে ব্যবসায়ী হেলাল অবশিষ্ট টাকা দিতে তালবাহানা ও অপারগতা প্রকাশ করেন। পুলিশ কর্মকর্তাদের চাপে বিব্রত ওই ব্যবসায়ী গত ১৩ জুলাই বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করেন। পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে ব্যবসায়ীকে তার কার্যালয়ে ডেকে আনেন। বিস্তারিত শোনার পর ব্যবসায়ীর কাছে লিখিত অভিযোগ নেন। এসপি জেনে যাওয়ায় পুলিশ কর্মকর্তারা চাঁদাবাজির ওই নয় লাখ টাকা ফেরত দেন।

পুলিশ সুপার পরদিন এ ঘটনা তদন্ত করে রিপোর্ট দিতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরীকে প্রধান এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুর রশিদ ও কোর্ট ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জীকে সদস্য করে কমিটি গঠন করেন।

কমিটি তদন্ত করে সত্যতা পাওয়ায় শনিবার রাতে অভিযুক্ত সাইবার পুলিশের এসআই শওকত আলমকে সাময়িক বরখাস্ত করে বগুড়া পুলিশ লাইন্সে ক্লোজ এবং ইন্সপেক্টর এমরান মাহমুদ তুহিনকে রাজশাহী রেঞ্জ অফিসে সংযুক্ত করেন। রোববার দু’জনকে রাজশাহীর রেঞ্জ রিজার্ভ ফোর্সে বদলি করা হয়েছে।

রোববার সন্ধ্যায় পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা জানান, ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ তদন্তে সত্যতা পাওয়ায় বগুড়া ডিবি পুলিশের সাইবার ইউনিটের দুই সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com