1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ঠাকুরগাঁওয়ে শব্দদূষণে দায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭০ বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে শব্দদূষণ বিরোধী অভিযান পরিচালনা করে শব্দদূষণ এ দায়ীদের জরিমানা ও ব্যবহৃত অনুনোমদিত হাইড্রোলিক হর্ণ জব্দ করল মোবাইল কোর্ট । ঠাকুরগাঁও পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসনা হেনা লাবনী এর নেতৃত্বে মোবাইল কোর্টে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর ৮(১) ধারা লংঘন করে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার অপরাধে ১ টি বাস ও ২টি ট্রাক চালককে ৩ টি মামলায় জরিমানা করা হয়। এ সময় অনুমোদিত শব্দের অতিরিক্ত মানমাত্রার শব্দ সৃষ্টিকারী ৬ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঠাকুরগাঁও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তামিম হাসান ৷ মোবাইল কোর্টে আইন শৃঙ্খলা রক্ষায় জেলার আনসার সদস্য সার্বিক সহায়তা প্রদান করেন বলে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়। এ সময় মানব জীবনে শব্দ দূষণের নেতিবাচক প্রভাব সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং বাস-ট্রাকসহ বিভিন্ন পরিবহনে এ সংক্রান্ত স্টিকার লাগানো হয়। পরিবেশ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায় ।

জাকির মোস্তাফিজ মিলু

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com