1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে দেবিদ্বারে র‍্যালি ও জশনে জুলুস করেছে আহলে সুন্নাত ওয়াল জামাত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ বার দেখা হয়েছে

মোঃ জামাল উদ্দিন দুলাল, কুমিল্লা থেকে : কুমিল্লার দেবিদ্বারে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে হযরত মোহাম্মদ (সা:) এর ১৫ শত শুভ জন্মদিন (১২ রবিউল আউয়াল) পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে ‘সকল ঈদের সেরা ঈদ, দয়াল রাসুলের জন্ম ঈদ’ ওই শ্লোগানে মুখরিত হয় জশনে জুলুস ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ হতে শুরু করে নিউ মার্কেট চত্ত্বর হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন- অধ্যক্ষ মুফতি আবু হানিফ আল কাদেরী, সুফিবাদ গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান ও কুমিল্লা দৌলতশাহ দরবার শরীফের সভাপতি মো. মোবারক হোসেন মুরাদ, রাজামেহার গফুর শাহ মাজারের সভাপতি ও বিশিষ্ট সুফিবাদ গবেষক মো. মোজাফ্ফর আহমেদ, আশেকে রাসুল গোলাম মোস্তফা, হাজী আ. হান্নান, দেলোয়ার হোসেন, মোছলে উদ্দিন মিছির, মো. সহিউদ্দিন মজনু, মাওলানা দেলোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার শাহ জামান, মোবারক হোসেন, মো. মোজাফফর আহম্মেদসহ আরো অনেকে।

জশনে জুলুসে বক্তারা বলেন, এই দিন মহানবী হযরত মোহাম্মদ (সা.) পৃথিবীতে ‘রহমত হিসাবে আগমন করেন। মহান আল্লাহ তায়ালা নবী (সা:) এর সৃষ্টির মধ্যে দিয়ে আঠারো হাজার মাখলুকাত সৃষ্টি করেন। এদিন নবীর আদর্শ থেকে শপথ নেওয়ার দিন। কোরআন সুন্নাহের প্রদর্শিত পথ সুগম হওয়ায় বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়। তাই আসুন নবী-রাসুলকে অনুসরণের মাধ্যমে কোরআনের প্রদর্শিত পথে ইহকালে ও পরকালের শান্তি অবধারিত করি।

পরে মিলাদ-কিয়াম ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় জশনে জুলুসের কর্মসূচি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com