1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে দুদকের অভিযান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার দেখা হয়েছে

রাঙামাটি প্রতিনিধি : দুর্নীতির বিভিন্ন অভিযোগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) রাঙামাটি। বুধবার সকাল ১০টা থেকে প্রায় দু ঘণ্টা দু’ঘণ্টা ব্যাপী রাঙামাটি জেলা পরিষদ কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
সূত্র জানায়, জেলা পরিষদের ১৫টি হস্তান্তরিত বিভাগে টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, ফাইল আটকে ঘুষ আদায় এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগে দুদক এ অভিযান চালায়। অভিযানে রাঙামাটি দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কামালের নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম ও নির্বাহী প্রকৌশলী এরশাদুল হক মণ্ডলসহ পরিষদের ১৪ সদস্যের মধ্যে ১০ জনই অনুপস্থিত ছিলেন। তবে জেলা পরিষদের সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, চেয়ারম্যানের একান্ত সহকারী আনন্দ তিষ্য চাকমা ও সহকারী প্রকৌশলী উজ্জ্বল দেওয়ান উপস্থিত থেকে দুদক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন।
অভিযান চলাকালে দুদক কর্মকর্তারা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নথিপত্র খতিয়ে দেখেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কামাল বলেন, “দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে রাঙামাটি জেলা পরিষদে উন্নয়ন কর্মকাণ্ড, খাদ্যশস্য বিতরণে অসচ্ছতা, টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি এবং বিল আটকে ঘুষ আদায়ের অভিযোগ তদন্তে অভিযান চালানো হয়েছে। এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।”
তিনি আরও বলেন, “রাঙামাটি জেলা পরিষদের পরিস্থিতি মোটেই ভালো নয়। এখানকার অধিকাংশ কর্মকর্তা ও পরিষদ সদস্য কর্মস্থলে উপস্থিত থাকেন না।” এসময় রাঙামাটি পরিষদের নির্বাহী প্রকৌশলী এরশাদুল হক মন্ডলের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে বলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক উপ-পরিচালক বলেন, তার বিরুদ্ধে অভিযোগের ফাইল চলমান রয়েছে এবং বর্তমানে যে অভিযোগগুলো পাওয়া গেছে তা যাচাই করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com