1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আন্ত:স্কুল জিমন্যাস্টিকস প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ বার দেখা হয়েছে

মোহাম্মদ আলী হাজারী।। তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ২৬ সেপ্টেম্বর শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়ামে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের আয়োজনে আন্ত:স্কুল জিমন্যাস্টিকস প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়াক্ষেত্রকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেছে। প্রকৃত ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে দিয়ে বিভিন্ন ফেডারেশন, ক্রীড়া সংস্থা ও সকল ক্রীড়া প্রতিষ্ঠান পরিচালনার নীতি গ্রহণ করা হয়েছে।

উপদেষ্টা বলেন, তারুণ্যের উৎসব উদযাপনের লক্ষে প্রতিটি ফেডারেশন, ক্রীড়া সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত এমন প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে। আপনারা জানেন তারুণ্যের উৎসবের প্রথম পর্বে সারা দেশে প্রায় আড়াই কোটি অংশগ্রহণকারী অংশ নিয়েছিল। আমরা এ পর্বে আরো বেশি অন্তর্ভুক্তি এবং অংশগ্রহণ নিশ্চিতের জন্য কাজ করে যাচ্ছি।

উপদেষ্টা আরো বলেন ক্রীড়া ক্ষেত্রে যে পরিমাণ বিনিয়োগ, অবকাঠামো, সুযোগ-সুবিধা প্রয়োজন অর্থনৈতিক কারণে সকল চাহিদা সম্পূর্ণরূপে পূর্ণ করা সম্ভব হয় না। এজন্য উপদেষ্টা সকল কর্পোরেট প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, সামনের দিনগুলোতে আমরা এমন একটি ইকোসিস্টেম গড়ে তুলতে চাই এবং হাই পারফর্মেন্স ট্রেনিং প্রদান করতে চাই যাতে করে কোন ক্রীড়াবিদ আর আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের অভাব অনুভব না করতে পারে। সেই লক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ১০ বছর মেয়াদি ভিশন স্থির করা নিয়ে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com