1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আনন্দ-উচ্ছ্বাসে সম্পন্ন হলো কালিহাতীতে শুভ বিজয়া দশমী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৩৪৬ বার দেখা হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে শারদীয় দুর্গোৎসবের শুভ বিজয়া দশমী অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশে। সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত ভক্ত-দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখর ছিল কালিহাতী। ঢাক-ঢোলের তালে, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মা দুর্গাকে নৌকায় তুলে বিদায় জানান ভক্তরা।

মা দুর্গাকে বিদায় জানাতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত-দর্শনার্থীদের ঢল নামে। বিদায়ের বেদনার সাথে সাথে চারদিকে বইতে থাকে আনন্দ-উৎসাহের ঢেউ। আর এই উৎসবকে ঘিরে কালিহাতীতে বসে জমজমাট মেলা। মেলায় ছিলো শিশু-কিশোরদের বিনোদনের নানা আয়োজন, খেলনা, মিষ্টি আর দেশীয় খাবারের দোকান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, কালিহাতী আর্মি ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট ইশতিয়াক হোসেন নাসিফ, কালিহাতী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, মানবাধিকার কমিশন কালিহাতী শাখার নির্বাহী সভাপতি গোবিন্দ চন্দ্র সাহা, কালিহাতী পৌরসভার সিনিয়র অফিস সহকারী রফিকুল ইসলাম রফিকসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। প্রশাসন ছিলো তৎপর।

সকলের উপস্থিতিতে বিজয়া উৎসব ও মেলা হয়ে ওঠে প্রাণবন্ত। ভক্তরা প্রত্যাশা করেন, অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির বার্তা নিয়ে আবারও মা দুর্গা ফিরে আসবেন আগামী বছর।

গৌরাঙ্গ বিশ্বাস
বিশেষ প্রতিনিধি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com