1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

পানছড়ির গহীন জঙ্গলে সেনা অভিযান: ইউপিডিএফ এর গোপন আস্তানা উন্মোচিত, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৪৯ বার দেখা হয়েছে

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গহীন জঙ্গলে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ (সংস্কারবাদী) এর একটি গোপন আস্তানার সন্ধান পাওয়া গেছে। সোমবার (৬ অক্টোবর ২০২৫) ভোর সাড়ে ৫টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর একটি বিশেষ দল।

আইএসপিআর সূত্রে জানা যায়, অভিযানে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের শীর্ষ স্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে সেনা সদস্যরা ওই আস্তানা থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ১৫টি ব্যানার, দুটি ওয়াকিটকি চার্জার, দুটি মোবাইল ফোন, ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

আইএসপিআর আরও জানায়, অভিযানের সময় ইউপিডিএফ স্থানীয় নারী-পুরুষ, ছাত্র-ছাত্রীদের জোরপূর্বক সেনা বিরোধী স্লোগান দিতে বাধ্য করে। সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রেক্ষাপটে ধারণা করা হচ্ছে, পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে ইউপিডিএফ এবং তাদের অঙ্গসংগঠনসমূহ পরিকল্পিতভাবে নারী ও কোমলমতি শিক্ষার্থীদের নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করছে।

এদিকে পালিয়ে যাওয়া ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের ধরতে ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনা অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় সেনাবাহিনী। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ বলে আইএসপিআর জানায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com