1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

জামালপুরে কৃষি ব্যাংকের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত জামালপুর প্রতিনিধি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৬৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগে ২০২৫-২০২৬ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন ও ব্যবসা সম্প্রসারণ বিষয়ক সম্মেলন জামালপুরে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিনব্যাপী স্থানীয় শহীদ সাফওয়ান সদ্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী।

বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক জামিল আহমেদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক-১ মোঃ আঃ রহিম, উপব্যবস্থাপনা পরিচালক-২ মোহাঃ খালেদুজ্জামান, প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান, অভ্যন্তরীন নিয়ন্ত্রণ ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক মোঃ নাজমুল হোসেন।

সম্মেলনে ময়মনসিংহ বিভাগের ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায়িক অর্জন বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া ব্যবসায়িক সাফল্য, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয় উপস্থাপন করা হয়।

সম্মেলনে কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলী বলেন, কৃষি খাতে এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প– উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণসহ আমানত সংগ্রহ, ঋণ আদায় ও বৈদেশিক রেমিট্যান্স প্রদানে কৃষি ব্যাংক ধারাবাহিক অগ্রগতি অর্জন করছে। চলতি বছরে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে ও লাভজনক পর্যায়ে উন্নীতকরণে সবার সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন।

কৃষি ব্যাংক ইসলামপুর শাখার কর্মকর্তা সামিউল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে ময়মনসিংহ বিভাগীয় কৃষি ব্যাংকের সকল কর্মকর্তা উপস্থিতি ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com