1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

খেলাধুলার চর্চার মধ্য দিয়েই গড়ে উঠবে মাদকমুক্ত ও সুস্থ জাতি : আমিনুল হক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৩৪০ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনের গণমানুষের নেতা, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও সাফ জয়ী ফুটবলার আমিনুল হক বলেছেন, আপনারা যারা আজ মাঠে অংশ নিচ্ছেন – আপনাদের মাধ্যমে আপনাদের পরিবার, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীদেরও মাঠে আনুন। খেলাধুলার মাধ্যমে আমরা যেন সুস্থ সাংস্কৃতিক চর্চা বজায় রাখতে পারি। ক্রিকেট হোক বা ফুটবল- এই ক্রীড়া চর্চাই আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যাবে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুর ডিওএসএস এ- আয়োজিত “৩৬ এ জুলাই ক্রিকেট টুর্নামেন্ট”-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, ৩৬ এ জুলাই ক্রিকেট টুর্নামেন্টে ৩২টি দল অংশ নিচ্ছে। আমি আশা করি, টুর্নামেন্টের মর্যাদা ও ঐতিহ্য রক্ষায় খেলোয়াড়রা সুশৃঙ্খলভাবে প্রতিটি ম্যাচ সম্পন্ন করবেন এবং ফাইনালে আরও জাঁকজমকপূর্ণভাবে সমাপ্তি ঘটাবেন।

তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে আমাদের তরুণ সমাজকে মাঠে ফিরিয়ে আনতে হবে। এতে যেমন শারীরিকভাবে আমরা সুস্থ জাতি গড়ে তুলতে পারব, তেমনি খেলাধুলার চর্চাই মাদকমুক্ত সমাজ গঠনের অন্যতম পথ।

অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়ানুরাগী, খেলোয়াড় ও তরুণ সমাজের উপস্থিতিতে ছিল উৎসবমুখর পরিবেশ।

এর আগে দিনটিতে উত্তরার একটি ক্যাফে রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক সাফ জয়ী ফুটবলার আমিনুল হক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com