1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২১৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : বিশ্বজুড়ে আজ পালন করা হচ্ছে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। মেয়েদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ২০১২ সাল থেকে প্রতিবছর এই দিনটি পালন করা হয়।

এবার দিবসটির প্রতিপাদ্য হলো, ‘আমি সেই মেয়ে, আমিই পরিবর্তনের নেতৃত্ব দিই: সঙ্কটের সামনের সারিতে মেয়েরা।’

প্রতি বছর ১১ অক্টোবর জাতিসঙ্ঘের সব সদস্য রাষ্ট্রে দিবসটি পালিত হয়।

২০১২ সালের ১১ অক্টোবর প্রথমবার এই দিবস উদযাপিত হয়েছিল। মূল উদ্দেশ্য লিঙ্গ বৈষম্য দূর করা। এর পাশাপাশি শিক্ষার অধিকার, পুষ্টি নিশ্চিত করা, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা, বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক বিবাহ বা বাল্যবিবাহ রোধ করাও এই দিবসের গুরুত্বপূর্ণ লক্ষ্য।

প্ল্যান ইন্টারন্যাশনাল নামের বেসরকারি সংস্থার একটি প্রকল্প থেকে এই দিবসের সূচনা হয়। সংস্থাটির ‘কারণ আমি একজন মেয়ে’ (Because I Am a Girl) আন্দোলনের কারণে দিবসটির ধারণা তৈরি হয়।

আন্দোলনের মূল লক্ষ্য ছিল বিশ্বজুড়ে কন্যাশিশুদের পুষ্টি এবং যত্ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা। এই সংস্থার কানাডার কর্মীরা এ উদ্যোগকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করতে কানাডা সরকারের সহায়তা নেন। পরে জাতিসঙ্ঘের সাধারণ সভায় কানাডা আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপনের প্রস্তাব রাখে।

এরপর ২০১১ সালের ১৯ ডিসেম্বর এই প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়। পরের বছর ১১ অক্টোবর প্রথমবার আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন করা হয়। প্রতি বছরের একটি নির্দিষ্ট থিম বা প্রতিপাদ্য থাকে। প্রথমবারের থিম ছিল ‘বাল্যবিবাহ বন্ধ করা’, আর দ্বিতীয়বার অর্থাৎ ২০১৩ সালে থিম ছিল ‘মেয়েদের শিক্ষাক্ষেত্র অভিনব করে তোলা’। সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com