1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

বীরগঞ্জে আইন-প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন।

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২১৩ বার দেখা হয়েছে

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি গতকাল ১২ অক্টোবর রবিবার সকাল ১১ টায় দিনাজপুরের বীরগঞ্জ প্রেসক্লাব কার্যালয় হলরুমে নিউ একতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার চালু করার পক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সাংবাদিক সম্মেলনে যৌথ মালিকানাধীন বীরগঞ্জ পৌর শহরের ঠাকুরগাঁও বাস স্ট্যান্ড সংলগ্ন বহুল পরিচিত, স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান, “নিউ একতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার”- এর মালিকগন বলেন, তারা তাদের অতীতের অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন্য আইন-প্রশাসন ও সর্বস্তরের মানুষের নিকট আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থনা করেন। দুঃখ প্রকাশসহ অঙ্গিকার করেন যে, ক্লিনিক চালুর পর থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, মানসম্মত আধুনিক যন্ত্রপাতি ব্যবহারসহ সুদক্ষ প্রশিক্ষিত ডাক্তার ও নার্সের দ্বারা ব্যবসায়ীক কর্মকান্ড তথা প্রসূতি অপারেশন করাবেন।

যে কোন প্রকার দুর্ঘটনা এড়াতে সজাগ থাকবেন।

তারা বলেন আমরা অনুতপ্ত, ক্লিনিকেও নয় মেডিক্যাল কলেজে নেয়ার পর এক প্রসূতি মৃত্যুর ঘটনায় সীমাহীন হয়রানি এবং বিপুল পরিমান আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছি।

আমরা কয়েক মাস যাবত ক্লিনিকে কর্মরত নার্স, আয়া ও কর্মচারীগনসহ মানবেতর জীবনযাপন করছি ।

ইতোমধ্যে একতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার নিয়মতান্ত্রিক
ভাবে পরিচালনার জন্য লাইসেন্স সহ যাবতীয় কাগজপত্রাদি হালনাগাদ করা হয়েছে।

তাই খুব শিঘ্রই আমাদের একতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার কে পুর্বের ন্যায় কর্মক্ষম করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বত্বাধিকারী রেজাউল করিম রিপন সঙ্গে ছিলেন অপর দুই পার্টনার জিয়াউর রহমান জিয়া ও সোহেল রানা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com