1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ছাত্রদলের উদ্যোগে পটুয়াখালী ভার্সিটির টিএসসিতে ‘পর্দা কর্ণার’-এর উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ বার দেখা হয়েছে

দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) টিএসসির ক্যাফেটেরিয়ায় নারী শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে ‘পর্দা কর্ণার’। পর্দানশীন ছাত্রীদের জন্য আলাদা ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করতে ক্যাফেটেরিয়ার এক কোণে কাপড় দিয়ে ঘেরা এই কর্ণারটি স্থাপন করা হয়েছে, যেখানে তারা নির্বিঘ্নে খাবার গ্রহণ করতে পারবেন।
আজ ১৩ অক্টোবর (সোমবার) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে কর্ণারটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, রেজিস্ট্রার অধ্যাপক মো: ইখতিয়ার উদ্দিন, ছাত্রবিষয়ক উপদেষ্টা ড, মো. সুজাহাঙ্গীর কবির সরকার, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খানসহ বিভিন্ন অনুষদের শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দ ।বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে ক্যাফেটেরিয়ায় পর্দানশীনদের জন্য আলাদা জায়গা নির্ধারণের দাবি জানিয়ে আসছিলেন। এই দাবির প্রতি সহমত জানায় ক্যাম্পাসের অন্যান্য প্রগতিশীল সংগঠন ও ইসলামী ছাত্র শিবিরের শিক্ষার্থীরাও। পরবর্তীতে পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে সেই দাবির বাস্তবায়ন ঘটে এবং ‘পর্দা কর্ণার’ স্থাপন করা হয়।এ বিষয়ে এক নারী শিক্ষার্থী বলেন, “ছাত্রীদের জন্য ক্যাফেটেরিয়াতে এই ‘পর্দা কর্ণার’ তৈরি করাটা সত্যিই অসাধারণ উদ্যোগ। আমরা যারা পর্দা করি, তারা এতদিন ক্যাফেটেরিয়াতে খাবার খেতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম না। এখন এই আলাদা কর্ণার পাওয়ায় নিজেদের মতো করে নির্বিঘ্নে খাবার গ্রহণ করতে পারব।“তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসনের সময়োপযোগী এ উদ্যোগ নারী শিক্ষার্থীদের জন্য এক নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করবে।”
উল্লেখ্য, এই উদ্যোগটির মাধ্যমে পবিপ্রবি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের জন্য আরও নিরাপদ, সম্মানজনক ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরির ক্ষেত্রে এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হলো।।#

জাকির হোসেন হাওলাদার।
দুমকী, পটুয়াখালী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com