1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

কালিহাতীতে প্রোটেক্টিভ ইসলামী লাইফ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৯৯ বার দেখা হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে প্রোটেক্টিভ ইসলামী লাইফ বৃত্তি–২০২৪ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে স্মারকফলক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজন করা হয় উৎসবমুখর অনুষ্ঠানের।

উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, প্রতিটি শিশুর মধ্যেই অগাধ সম্ভাবনা লুকিয়ে আছে। সঠিক শিক্ষা ও অনুপ্রেরণার মাধ্যমে তারা দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারবে। তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, বৃত্তি কেবল পুরস্কার নয়, এটি শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা। সততা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে তারা সমাজের নেতৃত্ব দিতে পারবে। তিনি বাচ্চাদের সন্ধ্যার পর বাইরে না যাওয়া ও অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহারে বিরত থাকার পরামর্শ দেন।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, বৃত্তি পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা ও সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজ। সভাপতিত্ব করেন বৃত্তি পরিচালক কাশেম মিয়া। আলোচক হিসেবে বক্তব্য দেন প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক জাহিদুল আলম ভুঁইয়া।

শতাধিক মেধাবী শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন এবং শেষে অতিথিরা তাদের হাতে স্মারকফলক ও সনদপত্র তুলে দেন। পুরো পরিবেশ ছিল আনন্দময় ও উৎসবমুখর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com